বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

২৪ বছর পর স্কুলে ফিরলেন এসএসসি-২০০২ ব্যাচের শিক্ষার্থীরা, উপহার দিলেন ফার্নিচার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ৭:০৭ অপরাহ্ন আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ৭:৩১ অপরাহ্ন
২৪ বছর পর স্কুলে ফিরলেন এসএসসি-২০০২ ব্যাচের শিক্ষার্থীরা, উপহার দিলেন ফার্নিচার

দীর্ঘ ২৪ বছর পর আবারও প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় একত্রিত হলেন সহপাঠীরা। তবে এবার তাঁদের হাতে ছিল না শিক্ষা জীবনের সেই চিরচেনা বই-খাতা, বরং প্রিয় বিদ্যালয়ের জন্য ছিল ভালোবাসার উপহার নতুন ফার্নিচার।

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর কে.রাজ উচ্চ বিদ্যালয়ের এস এস সি-২০০২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘ ২৪ বছর পর একত্রিত হয়ে বিদ্যালয়ের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে একত্রিত হয়ে তাঁরা বিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় কিছু ফার্নিচার উপহার দেন। তাঁদের এই উদ্যোগে ফুটে উঠেছে প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি গভীর ভালোবাসা, দায়বদ্ধতা ও শেকড়ের প্রতি টান।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁদ আলী খান, অন্যান্য শিক্ষক এবং এসএসসি-২০০২ ব্যাচের প্রাক্তন ছাত্র এস আই কবিরুল হক সাগর, ইঞ্জিনিয়ার রবিউল ইসলামসহ ওই ব্যাচের সহপাঠীরা।

সবাই প্রাক্তন ছাত্র এসএসসি ২০০২ ব্যাচ, হাবাসপুর কাশিমবাজার রাজ উচ্চ বিদ্যালয়।

দীর্ঘদিন পর পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা, স্মৃতিচারণ আর প্রিয় বিদ্যালয়ের জন্য কিছু করার আনন্দে মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।

শিক্ষাজীবন শেষ হলেও প্রিয় প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা যে কখনো শেষ হয় না, এসএসসি-২০০২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের এই উদ্যোগ যেন তারই এক অনন্য দৃষ্টান্ত।