সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদ ডিবির কাছে আটক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদ ডিবির কাছে আটক
ছবি: প্রতিনিধি

বেনাপোল প্রতিনিধি ঃ-

যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার কৃষ্ণনগর বোর্ডঘাট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ডিবির একটি দল। অভিযানে মুসা মাহমুদকে আটক করার পর তাকে যশোর জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

যশোর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল আজাদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মুসা মাহমুদ সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝিকরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার চেষ্টার একাধিক অভিযোগ রয়েছে।

তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সংখ্যা সম্পর্কে জানতে চাইলে এসআই আব্দুল্লাহ আল আজাদ বলেন, বিষয়টি যাচাই করা হচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে মামলার প্রকৃত সংখ্যা নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, মুসা মাহমুদ সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের ব্যবসায়িক অংশীদার বলেও জানা গেছে।

ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে থাকা অভিযোগ ও মামলার বিষয়ে প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।