রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

শার্শায় পুলিশের অভিযানে ৯৯ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক= ১

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ৩:৫৫ অপরাহ্ন
শার্শায় পুলিশের অভিযানে ৯৯ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক= ১
ছবি: প্রতিনিধি

শার্শায় পুলিশের অভিযানে ৯৯ বোতল নেশাজাতীয় সিরাপসহ যুবক আটক

বেনাপোল প্রতিনিধি:

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ৯৯ বোতল নেশাজাতীয় কাশির সিরাপসহ ফয়সাল আহম্মেদ ইমন (২২) নামে এক যুবককে আটক করেছে শার্শা থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক সহযোগী পালিয়ে যায়।

আটক ফয়সাল আহম্মেদ ইমন শার্শা থানার পশ্চিমকোটা মাঝেরপাড়া গ্রামের শাহাজান সরদারের ছেলে।

রোববার (১৫ নভেম্বর ২০২৬) দুপুরে শার্শা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন ৭ নম্বর কায়বা ইউনিয়নের পশ্চিমকোটা মাঝেরপাড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় শাহাজান সরদারের বসতবাড়ির উত্তর পাশের শয়নকক্ষের সামনে থেকে ফয়সাল আহম্মেদ ইমনকে আটক করা হয়। পুলিশের অভিযান চলাকালে তার এক সহযোগী কৌশলে পালিয়ে যায়।

পরে আটক যুবকের বসতঘরের শয়নকক্ষে থাকা খাটের নিচে তল্লাশি চালিয়ে ৭৯ বোতল WINCEREX Cough Syrup এবং ২০ বোতল ESKUF Cough Syrup উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিরাপের মোট পরিমাণ ৯৯ বোতল।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় আটক ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

শার্শা থানা পুলিশের বিশেষ অভিযান, ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

শার্শা থানা পুলিশের বিশেষ অভিযান, ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

শার্শার গোগায় বিট পুলিশিং কমিটির আলোচনা সভা

শার্শার গোগায় বিট পুলিশিং কমিটির আলোচনা সভা

খুলনায় এসআরবি-৬-এর পৃথক অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেফতার-১

খুলনায় এসআরবি-৬-এর পৃথক অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেফতার-১

বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যসহ আটক-৪

বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যসহ আটক-৪

ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদ ডিবির কাছে আটক

ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদ ডিবির কাছে আটক

বেনাপোলে পুলিশের বিশেষ অভিযান, আওয়ামী লীগ সদস্যসহ গ্রেপ্তার ৬

বেনাপোলে পুলিশের বিশেষ অভিযান, আওয়ামী লীগ সদস্যসহ গ্রেপ্তার ৬

যশোর সীমান্তে ৪৯ বিজিবির অভিযানে ১৪৭ বোতল নেশাজাতীয় সিরাপসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য আটক

যশোর সীমান্তে ৪৯ বিজিবির অভিযানে ১৪৭ বোতল নেশাজাতীয় সিরাপসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য আটক

বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১

বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১