রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক — কুড়িগ্রাম
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ৩:৪৬ অপরাহ্ন আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন
সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামাীতে সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (রেজিঃরাজঃ২৯৪৩) ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) দিনব্যাপি সোনাহাট দাখিল মাদরাসায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং মধ্যরাতে ভোটের ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে ৯৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আব্দুল বাতেন পেয়েছেন ৮৬৮ ভোট। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হক। মোট ১৭টি পদের মধ্যে বিনা প্রতিদ্বন্ধিতায় ৬টি এবং ১১টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য মোট ভোটার সংখ্যা ২০৯২ জন এবং ভোট প্রদান করেছেন ১৮৫৩ জন ভোটার।

অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, সিনিয়র সহসভাপতি মোখলেছুর রহমান, সহসভাপতি আশরাফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক পদে নুর ইসলাম, সমাজ কল‍্যান সম্পাদক পদে ফজলুল হক, সড়ক সম্পাদক পদে নুর হোসেন, দূর্যোগ ও ত্রাণ সম্পাদক পদে রফিকুল ইসলাম, কার্যকরি সদস্য পদে রিপন মিয়া ও মজিবর রহমান।

নির্বাচনে সার্বিক দায়িত্ব পালন করেন সোনাহাট স্থল বন্দর আমদানী ও রপ্তানি কারক সমিতির সভাপতি আবুল হোসেন ব্যাপারী।