রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ১,৪১৪

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ৪:০৯ অপরাহ্ন আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ৪:২৮ অপরাহ্ন
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ১,৪১৪

দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ৬ জন। একই সময়ে নতুন করে হাম উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ৪১৪ জনের।

রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫৮ জন। এ সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯২ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৯ জন।

হাম উপসর্গে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এ বিভাগে ৬ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ৬০ জন। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৫ হাজার ২৬৯ জন।

এ ছাড়া এ পর্যন্ত মোট ২ লাখ ২১ হাজার ৫৩৯ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ২ লাখ ১২ হাজার ৪০২ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

এ সময়ে হাম উপসর্গে মোট সন্দেহজনক মৃত্যুর সংখ্যা ১ হাজার ২০৯ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মারা গেছেন ১০৫ জন।