শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

যশোর সীমান্তে ৪৯ বিজিবির অভিযানে ১৪৭ বোতল নেশাজাতীয় সিরাপসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য আটক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ৪:০১ অপরাহ্ন
যশোর সীমান্তে ৪৯ বিজিবির অভিযানে ১৪৭ বোতল নেশাজাতীয় সিরাপসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য আটক
ছবি: সংগৃহীত

যশোর সীমান্তে ৪৯ বিজিবির অভিযানে ১৪৭ বোতল নেশাজাতীয় সিরাপসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য আটক

নিজস্ব প্রতিবেদক বেনাপোল : যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযানে ১৪৭ বোতল নেশাজাতীয় সিরাপসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৯ হাজার ৯০০ টাকা।

শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) ও এসআরবি-৩-এর সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে যশোরের চৌগাছা উপজেলার আন্দুলিয়া সীমান্তসংলগ্ন বর্ণি চার রাস্তার মোড় এলাকা থেকে ১৪৭ বোতল Codeine Phosphate & Triprodine Hydrochloride Syrup (নেশাজাতীয় সিরাপ) আটক করা হয়।

এ ছাড়া বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) এলাকায় বিজিবির পৃথক চোরাচালানবিরোধী অভিযানে ৬৪টি শাড়ি, ২টি থ্রি-পিস, ৭টি কম্বল, ১০টি চাদর, ৩ কেজি জিরা, ৩০ প্যাকেট ফুচকা, ৫ কেজি কিসমিস, ৪২০টি চকলেট এবং ৭৩৭টি কসমেটিকস সামগ্রী আটক করা হয়।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সূত্র: যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।

বেনাপোলে পুলিশের বিশেষ অভিযান, আওয়ামী লীগ সদস্যসহ গ্রেপ্তার ৬

বেনাপোলে পুলিশের বিশেষ অভিযান, আওয়ামী লীগ সদস্যসহ গ্রেপ্তার ৬

বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১

বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১

বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ সামনে রেখে বেনাপোল বলফিল্ড মাঠ সংস্কারের কাজ চলমান

বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ সামনে রেখে বেনাপোল বলফিল্ড মাঠ সংস্কারের কাজ চলমান

বেনাপোল বন্দরে মোবাইল স্ক্যানিং মেশিন তিন বছর ধরে অচল,  বাড়ছে ভোগান্তি

বেনাপোল বন্দরে মোবাইল স্ক্যানিং মেশিন তিন বছর ধরে অচল, বাড়ছে ভোগান্তি

ভারতের বিভিন্ন মন্দিরে পূজা-অর্চনা করতে বাংলাদেশ থেকে ৬৫ জনের তীর্থযাত্রা  বাংলাদেশের একটি ৬৫ সদস্যের তীর্থযাত্রী দল

ভারতের বিভিন্ন মন্দিরে পূজা-অর্চনা করতে বাংলাদেশ থেকে ৬৫ জনের তীর্থযাত্রা বাংলাদেশের একটি ৬৫ সদস্যের তীর্থযাত্রী দল

বেনাপোলে পুলিশের সাঁড়াশি অভিযান: আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

বেনাপোলে পুলিশের সাঁড়াশি অভিযান: আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৪২০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার

বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৪২০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার

নতুন কুঁড়ি স্পোর্টসে গোগা ইউনিয়নকে ৪ গোলে হারাল বেনাপোল পৌরসভা

নতুন কুঁড়ি স্পোর্টসে গোগা ইউনিয়নকে ৪ গোলে হারাল বেনাপোল পৌরসভা