বেনাপোলে পুলিশের বিশেষ অভিযান, আওয়ামী লীগ সদস্যসহ গ্রেপ্তার ৬

বেনাপোলে পুলিশের বিশেষ অভিযান, আওয়ামী লীগ সদস্যসহ গ্রেপ্তার ৬
নিজস্ব প্রতিবেদক বেনাপোল প্রতিনিধি :
যশোরের বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে পুরোনো মামলার আসামি ও বিভিন্ন অপরাধে অভিযুক্ত মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন সদস্যও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) যশোরের পুলিশ সুপারের নির্দেশনায় এবং বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে পুরোনো মামলার সন্দিগ্ধ আসামি ২ জন, পাসপোর্ট আইনের মামলার আসামি ১ জন, মানব পাচার আইনের মামলার আসামি ২ জন এবং ৫৪ ধারায় ১ জন রয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—ধান্যখোলা স্কুলপাড়ার মো. জাহাঙ্গীর আলম (৫০) ও মো. আমির হোসেন (৫০), ঢাকার গেন্ডারিয়ার মো. শাহিন ওরফে ভোলা (৬২), রাজাপুর গ্রামের সাহেব আলী (৪১) ও তার স্ত্রী ফরিদা পারভীন (৩৫) এবং দক্ষিণ বারপোতা গ্রামের মনির আহম্মেদ (৪৩)।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ছয়জনকে শুক্রবার (১৩ নভেম্বর) আইনানুগ প্রক্রিয়া শেষে পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

