বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক — মানিকগঞ্জ
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

কুয়াশার ঘনত্ব মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িক স্থগিত করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৬টা থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটের বিভিন্ন পয়েন্ট মিলিয়ে মোট ৯টি ফেরি মাঝনদীতে ও ঘাটে আটকা পড়েছে। এর মধ্যে পাটুরিয়া প্রান্তে ৩ নম্বর ঘাটে নোঙর করে আছে ‘খান জাহান আলী’ ও ‘বাইগার’, ৪ নম্বর ঘাটে ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান’ এবং ৫ নম্বর ঘাটে ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান’।

এছাড়া মাঝনদীতে কুয়াশার কবলে পড়ে আটকা পড়েছে ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ নামের আরও একটি ফেরি।
অন্যদিকে, দৌলতদিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে অবস্থান করছে ‘পায়রা’ ও ‘বিএস ডা. গোলাম মাওলা’, ৪ নম্বর ঘাটে ‘হাসনাহেনা’ এবং ৭ নম্বর ঘাটে ‘ধলেশ্বরী’ ও ‘কেরামত আলী’ ফেরিগুলো নোঙর করে রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, ঘন কুয়াশার কারণে নৌপথের সিগনাল বা মার্কিং বাতিগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। এতে যেকোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি এড়াতে এবং যাত্রী ও যানবাহনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

কুয়াশার প্রকোপ কেটে গেলে এবং দৃশ্যমানতা স্বাভাবিক হলে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে।