মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ছবি: প্রতিনিধি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে যশোরের বেনাপোলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদল।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে বেনাপোল বিজিবি ক্যাম্পের সামনে থেকে যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বেনাপোল স্থলবন্দর প্রদক্ষিণ করে আন্তর্জাতিক চেকপোস্ট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অস্থায়ী মঞ্চে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিমের সভাপতিত্বে এবং যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্যসচিব ইমদাদুল হক ইমদাদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যশোর জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাবুল, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু ও সদস্যসচিব রায়হানুজ্জামান দিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস, শ্রমবিষয়ক সম্পাদক শহিদ আলী, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, আশরাফুজ্জামান মির্জা, মীর আলম, লাফু মোড়ল, রিপন, সোহাগ, জহিরুল ইসলাম, জিয়াসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ ছাড়া ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় যুবদলের নেতাকর্মীদের সজাগ, সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে শার্শা উপজেলা এবং বেনাপোল পৌর যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।