মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোটর শোভাযাত্রায় সড়ক দুর্ঘটনা, আহত ৬

অনলাইন ডেস্ক — পাংশা, রাজবাড়ী
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ৫:৪৭ অপরাহ্ন আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, ৬:০২ অপরাহ্ন
নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোটর শোভাযাত্রায় সড়ক দুর্ঘটনা, আহত ৬

রাজবাড়ীর পাংশা ও কালুখালী উপজেলা বিএনপি এবং এর সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মোটর শোভাযাত্রায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদের নির্দেশনায় আয়োজিত এই কর্মসূচিতে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মী। দুর্ঘটনার পর তাদের কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তারা নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।

আহত নেতাকর্মীদের সুচিকিৎসা নিশ্চিত করতে এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান পাংশা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান মণ্ডল। এছাড়া আহতদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেওয়ার জন্য সংসদ সদস্য মো. হারুন অর রশিদ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।