বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সিসিটিভি লাগিয়েও রক্ষা হলো না মাদক মামলার আসামীর

অনলাইন ডেস্ক — রৌমারী, কুড়িগ্রাম
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ২:৫০ অপরাহ্ন আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, ৩:১৬ অপরাহ্ন
সিসিটিভি লাগিয়েও রক্ষা হলো না মাদক মামলার আসামীর

রৌমারী থানার বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ ফকির আলী ওরফে (ফকির চাঁন) কে গ্রেফতার করেছে রৌমারী থানা পু্লিশ। সিসিটিভি লাগিয়েও শেষ রক্ষা হলো না মাদক মামলার আসামীর। গ্রেফতারকৃত ফকির আলী খাটিয়ামারী গ্রামের মৃত সিরাজুল ইসলাম এর ছেলে। রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবিরের নেতৃত্বে রৌমারী থানা পুলিশের অভিযানিক টিম।

বুধবার (১৮ নভেম্বর) ভোরে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ফকির চাঁন রৌমারী এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী করে আসতেছিলো। মাদক ব্যবসা পরিচালনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়ানোর উদ্দেশ্যে তার বাড়িতে ১৫ টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। পরবর্তীতে পুলিশ অভিযান পরিচালনা করে তার বাড়ি থেকে উক্ত সিসিটিভি ক্যামেরা গুলো জব্দ করে। তাকে গ্রেপ্তারের জন্য ইতিপূর্বে একাধিকবার অভিযান পরিচালনা করা হলেও সে বারবার গ্রেপ্তার এড়িয়ে যেতে সক্ষম হয়। অবশেষে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় রৌমারী থানা পুলিশ।

রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির বলেছেন, গ্রেফতারকৃত ফকির চাঁনের বিরুদ্ধে কুড়িগ্রাম, জামালপুর ও শেরপুর জেলায় ১২ টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তার বিরুদ্ধে সাজা ওয়ারেন্টসহ একাধিক মামলা রয়েছে। রৌমারী এলাকায় মাদক ব্যবসা, মাদক কারবারি এবং অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।