বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বরগুনায় জালনোট প্রচলন প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক — বরগুনা
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ২:১১ অপরাহ্ন
বরগুনায় জালনোট প্রচলন প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

বরগুনায় জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে বুধবার সকাল সাড়ে ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সোনালী ব্যাংক (পিএলসি) বরগুনা শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার পরিচালক এমদাদুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার যুগ্ম পরিচালক মো. জাহিদুল ইসলাম, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান ও সদর থানার অফিসার ইনচার্জ হাছনাইন পারভেজ।

কর্মশালায় বক্তারা বলেন, জালনোটের বৈশিষ্ট্য জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে। জালনোট সম্পর্কে জনসাধারণকে আরও সচেতন হতে হবে। আসল নোট চিনতে না পারায় সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন বলেও মন্তব্য করেন তারা।

কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে নোটের সিকিউরিটি ফিচার ও ডিজাইন সম্পর্কে বিস্তারিত দেখানো হয়। কোন বৈশিষ্ট্য দেখে আসল নোট চেনা যাবে, তা হাতে-কলমে বুঝিয়ে দেওয়া হয়।

কর্মশালায় বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী, শিক্ষক ও সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।