বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

পরীক্ষা দিতে বেরিয়ে নিখোঁজ, দুই দিন পর বাগানে মিলল স্কুলছাত্রীর মরদেহ

প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ১:০৩ অপরাহ্ন আপডেট: ৫ নভেম্বর ২০২৬, ১:১৩ অপরাহ্ন
পরীক্ষা দিতে বেরিয়ে নিখোঁজ, দুই দিন পর বাগানে মিলল স্কুলছাত্রীর মরদেহ

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর মোছা. ইসরাত জাহান (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রামের বাড়ির পাশের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইসরাত জাহান ঝুঁকি ওই গ্রামের মো. জামাল হাওলাদারের মেয়ে। সে সুবিদখালী র.ই. পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবারের বরাত দিয়ে জানা যায়, দুই দিন আগে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ঝুঁকি। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের একটি বাগানে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একজন শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয়রা।

এ ঘটনায় প্রকৃত রহস্য উদ্‌ঘাটন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।