বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

যুব দিবসে প্লাস্টিক ও পলিথিনবিরোধী অভিযান, পরিচ্ছন্নতা কার্যক্রম

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন
যুব দিবসে প্লাস্টিক ও পলিথিনবিরোধী অভিযান, পরিচ্ছন্নতা কার্যক্রম

জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে নেত্রকোনায় প্লাস্টিক ও পলিথিনবিরোধী অভিযান এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

যুব উন্নয়ন অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে সদর উপজেলার সাকুয়া এলাকায় স্থানীয় যুবদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক ফারহানা পারভীন ও পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মাহবুবুর রহমান সহ কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সংবাদকর্মী, যুব সংগঠনের সদস্য এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

অভিযানের অংশ হিসেবে যুব উন্নয়ন অধিদপ্তরের সামনের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি পরিবেশ দূষণ রোধে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক (সিঙ্গেল ইউজ প্লাস্টিক) ও পলিথিনের ক্ষতিকর দিক তুলে ধরে স্থানীয় মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে প্লাস্টিক ও পলিথিনের যথেচ্ছ ব্যবহার বন্ধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পরিচ্ছন্ন জনপদ গড়ে তুলতে যুবসমাজকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

আয়োজকরা জানান, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে এ ধরনের সচেতনতামূলক অভিযান এবং পরিচ্ছন্নতা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।