শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

লংকাবাংলা ফাইন্যান্সের সঙ্গে এসএমই ফাউন্ডেশনের চুক্তি স্বাক্ষর

প্রকাশ: ৩১ জুলাই ২০২২, ৫:০৮ পূর্বাহ্ন আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৪:২৬ পূর্বাহ্ন
লংকাবাংলা ফাইন্যান্সের সঙ্গে এসএমই ফাউন্ডেশনের চুক্তি স্বাক্ষর

এই চুক্তি আওতায় অর্থ বিভাগের পরামর্শ মোতাবেক এসএমই ফাউন্ডেশনে একটি ‘রিভলভিং ফান্ড’ গঠন করা হয়েছে। ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় উক্ত রিভলভিং ফান্ড হতে সম্ভাবনাময় সেক্টর সাব-সেক্টর ও ক্লাস্টারের উদ্যোক্তা, ক্লায়েন্টেল গ্রুপ, এসোসিয়েশন ও চেম্বারের সদস্য এবং নারী উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ করা হবে।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান-এর সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব জনাব শেখ মোহাম্মাদ সলীম উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ডঃ মোঃ খায়রুজ্জামান মজুমদার; বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজিদুর রহমান খান; লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর খাজা শাহরিয়ার; লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের হেড অফ এসএমই জনাব মোঃ কামরুজ্জামান খান সহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

এর আগে নভেল করোনা ভাইরাস পরিস্থিতিতে পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে লক্ষ্য করে গ্রামীণ এলাকায় ঋণদান কর্মসূচি সম্প্রসারণের নিমিত্ত আর্থিক প্রণোদনা প্যাকেজের আওতায় ২০২০-২১ ও ২০২১-২২-এ দুই অর্থবছরে এসএমই ফাউন্ডেশনের অনুকূলে দুই ধাপে মোট ৩০০ (তিনশত) কোটি টাকা ছাড় করা হয়, যা নির্দিষ্ট সময়ের পূর্বেই উদ্যোক্তা পর্যায়ে সফলভাবে বিতরণ সম্পন্ন করা হয়।