শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

আমির হামজার নারীঘটিত বিষয়ে জামায়াত আমির জানতেন: রাশেদ খান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ৪:২৯ অপরাহ্ন আপডেট: ৬ নভেম্বর ২০২৬, ৪:৪১ অপরাহ্ন
আমির হামজার নারীঘটিত বিষয়ে জামায়াত আমির জানতেন: রাশেদ খান

সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজাকে ঘিরে আলোচিত নারীসংক্রান্ত বিষয়টি সম্পর্কে দলটির আমির ডা. শফিকুর রহমান আগে থেকেই অবগত ছিলেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তাঁর দাবি, জাতীয় সংসদ নির্বাচনের আগে এ বিষয়ে জামায়াতের শীর্ষ নেতাদের মধ্যে আলোচনাও হয়েছিল।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি করেন রাশেদ খান।

পোস্টে তিনি লেখেন, আমির হামজার নারীসংক্রান্ত বিষয়টি সম্পর্কে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জানতেন। জাতীয় নির্বাচনের আগেই দলটির শীর্ষ নেতারা বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন।

রাশেদ খানের দাবি, এ ঘটনার পরিপ্রেক্ষিতে ইসলামি বক্তা তারেক মনোয়ার আমির হামজাকে স্মার্টফোন ব্যবহার না করে বাটন ফোন ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন।

আমির হামজাকে কুষ্টিয়া-৩ আসনে মনোনয়ন দেওয়ার বিষয়েও সমালোচনা করেন রাশেদ খান। তাঁর ভাষ্য, ওই আসনে যোগ্য প্রার্থী না থাকায় জামায়াতের আমির তাঁকে মনোনয়ন দিয়েছিলেন।

এর আগে বৃহস্পতিবার রাতে দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে আমির হামজাকে ঘিরে নারীসংক্রান্ত কিছু অডিও-ভিডিও তাঁর হাতে এসেছে বলে দাবি করেন রাশেদ খান। পাশাপাশি এসব তথ্যের সত্যতা যাচাই করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

রাশেদ খানের ভাষ্য অনুযায়ী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীর মাধ্যমে তিনি এসব তথ্যপ্রমাণ পেয়েছেন। অডিও ও স্ক্রিন রেকর্ডের সত্যতা যাচাই করতে তিনি দ্য ডিসেন্ট ও রিউমার স্ক্যানারের সঙ্গেও যোগাযোগ করেছিলেন।

তিনি জানান, দ্য ডিসেন্ট আমির হামজার বক্তব্য নেওয়ার চেষ্টা করলেও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেনি। তবে তথ্য যাচাইয়ে বিলম্ব হওয়ায় অন্য একটি মাধ্যমের সহায়তায় অডিও-ভিডিওগুলোর সত্যতা পেয়েছেন বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমির হামজাকে দল থেকে বহিষ্কার এবং সংসদ সদস্য পদ থেকে পদত্যাগে বাধ্য করা হবে বলে জামায়াতের কাছে প্রত্যাশা জানিয়েছেন রাশেদ খান।