শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ৯:৫৬ পূর্বাহ্ন
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ

অভিনেত্রী তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। শুক্রবার (৬ নভেম্বর) রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।

গত ৪ অক্টোবর তানজিন নাহার তিশার কাছে পাঠানো ওই চিঠিতে সদস্যপদ স্থগিতের সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু এবং সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মিঠু।

চিঠিতে বলা হয়, গত ৭ জুলাই তানজিন তিশাকে সদস্যপদ স্থগিতের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছিল সংগঠনটি। তবে ওই নোটিশের পরিপ্রেক্ষিতে তিনি সংগঠনের কার্যালয়ে কোনো লিখিত জবাব জমা দেননি।

এ অবস্থায় তাঁর আচরণের বিষয়টি বিবেচনায় নিয়ে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সালিশ ও বিবাদ মীমাংসা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী কার্যনির্বাহী পরিষদের নিয়মিত সভায় তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে অভিনেত্রীকে জানিয়ে দিয়েছে সংগঠনটি।

এ বিষয়ে তানজিন তিশার বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।