শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

স্কুল পড়ুয়া দুই বোনের গল্প গ্রন্থ

নিউজ ডেস্ক — ঢাকা
প্রকাশ: ১৮ মার্চ ২০২২, ৩:০২ অপরাহ্ন আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
স্কুল পড়ুয়া দুই বোনের গল্প গ্রন্থ

গল্পটি  ৩০৫৮ সালের। চাং আ নামের এক নারীর তিন সন্তান। তারা হলো ফেই ফেই, মুলান ও লিয়া। চাং আ তাদের প্রক্সিমা নামক একটি স্মার্ট স্পেসশিপে মহাকাশে পাঠিয়ে দেন। ভেবেছিলেন যে, তারা সেন্টোরাস প্রক্সিমাতে উন্নত জীবনযাপন করতে পারবে। তারপর কী হয়? বাকিটুকু জানতে হলে আপনাকে পড়তে হবে ইংরেজিতে লেখা ‘প্রক্সিমা অ্যান্ড দ্য ফোর্থ স্টার’ বইটি। এক্সক্লুসিভ এই ই-বুকটি প্রকাশ করেছে বইঘর।   


ফাইজা ও বিভা যৌথ পরিবারের সদস্য হওয়ায় একইসঙ্গে বেড়ে উঠছে। নিজেদের মধ্যে দারুণ বোঝাপড়ার কারণেই তারা একসঙ্গে বই লিখতে পেরেছে। পরিবারের সঙ্গে  এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকা মহাদেশের বেশ কয়েকটি দেশ ঘুরেছে তারা। দেশ, পৃথিবী, মানুষ, প্রাণী বা মহাকাশ— ফাইজা ও বিভার আগ্রহ সবকিছুর প্রতি। বিশেষভাবে রোমাঞ্চকর বিষয়ের প্রতি তারা বেশি আকর্ষণ বোধ করে। এর ফলশ্রুতিতেই তারা লিখেছে রোমাঞ্চকর এই নভেলা। 

দেশের অন্যতম ইবুক ও অডিওবুকের প্ল্যাটফর্ম ‘বইঘর’। দেশ-বিদেশের পাঠকদের জন্য এখানে রয়েছে সমকালীন ও ধ্রুপদী সাহিত্যের নানারকম বই। আছে এক্সক্লুসিভ বইও। এরই ধারাবাহিকতায় সম্প্রতি উন্মুক্ত করা হয়েছে ‘প্রক্সিমা অ্যান্ড দ্য ফোর্থ স্টার’। এর মূল্য ধরা হয়েছে ২০ টাকা।