বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩’ পাচ্ছেন যারা

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ৬:৫২ অপরাহ্ন আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ৮:১১ পূর্বাহ্ন
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩’ পাচ্ছেন যারা

এ বছর পুরস্কারের জন্য যাদের নাম ঘোষণা করা হয়েছে, তারা হলেন- কবিতায় শামীম আজাদ, কথাসাহিত্যে নূরুদ্দিন জাহাঙ্গীর এবং সালমা বাণী, প্রবন্ধ বা গবেষণায় জুলফিকার মতিন, অনুবাদে সালেহা চৌধুরী, নাটক ও নাট্যসাহিত্যে (যাত্রা/পালা নাটক/সাহিত্যনির্ভর আর্টফিল্ম বা নান্দনিক চলচ্চিত্র) মৃত্তিকা চাকমা এবং মাসুদ পথিক, শিশুসাহিত্যে তপংকর চক্রবর্তী, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় আফরোজা পারভীন এবং আসাদুজ্জামান আসাদ।

এছাড়াও বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় সাইফুল্লাহ মাহমুদ দুলাল এবং মো. মজিবুর রহমান, বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞানে ইনাম আল হক, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনি/মুক্তগদ্যে ইসহাক খান, ফোকলোরে তপন বাগচী এবং সুমনকুমার দাশ এ বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন।

জানা গেছে, বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৪- এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেবেন।

‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি-২০২৩’- এর সদস্যের সম্মতিতে এবং বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনক্রমে পুরস্কারটি ঘোষণা করে।