শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

প্রকাশিত হলো সাহাত মাহমুদ সম্রাট রচিত ’ব্যাকরণের রাফখাতা’

প্রকাশ: ১ নভেম্বর ২০২২, ৩:৩৪ পূর্বাহ্ন আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ৮:২৯ পূর্বাহ্ন
প্রকাশিত হলো সাহাত মাহমুদ সম্রাট রচিত ’ব্যাকরণের রাফখাতা’

ব্যাকরণের রাফখাতা’ বইটিতে ব্যাকরণ বিষয়টাকে সহজভাবে উপস্থাপন করা হয়েছে। ফলে খুব সহজে আর স্বল্প সময়ে বইটি আয়ত্ত করতে সক্ষম হবে বাংলা ভাষী যে কেউ। শুধু ব্যাকরণের ব্যাসিক বিষয় নিয়ে আলোচনা করায় যে কোনো ক্লাসের শিক্ষার্থী বইটি পড়ে সহজেই উপকৃত হতে পারবে।

লেখক বইটিতে সমাস, সন্ধি, উপসর্গের মতো কঠিন বিষয়কে ছন্দাকারে সরল ভাষায় চমৎকার করে উপস্থাপন করেছেন। ব্যাকরণের যে ভীতি শিক্ষার্থীদের মাঝে বিরাজ করে বইটি সে ভীতি দূর করে কেবল ব্যাকরণের প্রতি ভালোবাসার জন্ম দেবে। ব্যাকরণ যে মুখস্থ করার বিষয় নয় সেটাই ‘ব্যাকরণের রাফখাতা’ বইটি পড়লেই শিক্ষার্থীরা বুঝতে পারবে।

জামালপুরের মাদারগঞ্জে জন্মগ্রহণ করা তরুন লেখক সাহাত মাহমুদ সম্রাট রাজধানীর সরকারী তিতুমীর কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি বিশেষ একটা জোঁক ছিল। সেই নিমিত্তেই তিনি সাহিত্য রচনা শুরু করেন।ইতিপূর্বে তিনটি বই প্রকাশিত হয়েছে। সেগুলো হলো,কবিতা মনের কথা বলে, আঁখিবাচন (ছোটগল্প গ্রন্থ), রোদ্দুর সকাল। লেখালেখির পাশাপাশি তিনি আবৃত্তিও করেন।কবিতার জন্মদিন নামক একটি কবিতার এলবাম প্রকাশিত হয়েছে তার।