বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সীমান্তে নজরদারি বাড়াতে ড্রোন ব্যবহার করছে ২৯ বিজিবি

অনলাইন ডেস্ক — দিনাজপুর
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ৩:৫৩ অপরাহ্ন আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, ৪:১৬ অপরাহ্ন
সীমান্তে নজরদারি বাড়াতে ড্রোন ব্যবহার করছে ২৯ বিজিবি

মো.নূর ইসলাম, দিনাজপুর থেকে

সীমান্ত নিরাপত্তা জোরদার, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের সীমান্তবর্তী এলাকায় নজরদারি জোরদার করতে ড্রোন প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) ২৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনাজপুর সদর, বিরামপুর, ফুলবাড়ী ও চিরিরবন্দর উপজেলার সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা জোরদার করা হচ্ছে। ড্রোনের মাধ্যমে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সার্বক্ষণিক নজরদারি, সন্দেহজনক গতিবিধি শনাক্তকরণ এবং টহল কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে সার্বক্ষণিক নজরদারি বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষায় ২৯ বিজিবির সব সদস্য সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাবেন।