শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

ফুলবাড়িয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন আপডেট: ৭ নভেম্বর ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন
ফুলবাড়িয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ফুলবাড়িয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও শহিদুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আখতারুল আলম ফারুক।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার( ভূমি) শাওলিন নাহার, ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হাসান, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল, শিক্ষক নেতা প্রধান শিক্ষক আতিকুর রহমান,পৌর যুবদলের সভাপতি আনোয়ার সাদাত আনার,উপজেলা যুবদলের নেতা মনজুরুল হক খান,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ মারুফ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন হিরা ও দিবসটি উপলক্ষে মূল প্রবন্ধ পাঠ করেন প্রফেসর মোঃ ইকবাল হোসেন। বক্তারা দিবসটি উপলক্ষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।