সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ইরান যুদ্ধ বন্ধে শি-পুতিনের সঙ্গে বসতে চান ট্রাম্প

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ৯:৪২ পূর্বাহ্ন আপডেট: ৯ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
ইরান যুদ্ধ বন্ধে শি-পুতিনের সঙ্গে বসতে চান ট্রাম্প

ইরান যুদ্ধ, দেশটির পরমাণু কর্মসূচি ও পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলার প্রত্যাশা করছেন তিনি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প এ পরিকল্পনার কথা জানিয়েছেন। ইরানকে ঘিরে চলমান যুদ্ধ এবং দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার উদ্যোগ নিতে চান তিনি।

এর আগে ট্রাম্প জানান, ইরানের স্থলপথে সরবরাহ ব্যবস্থার ওপর যুক্তরাষ্ট্রের সর্বশেষ অবরোধ কার্যকর রয়েছে। তবে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে অগ্রগতি হলে ইরানে নতুন করে হামলার সম্ভাবনা খুবই কম।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র আবার হামলা শুরু করলে কঠোর পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা শুরু করলে ইরান ‘নরক নামিয়ে আনবে’। একই সঙ্গে হরমুজ প্রণালি খুলে দিতে তেহরানের দেওয়া দুই দিনের প্রস্তাব মেনে নিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে, ইরাকের কুর্দিস্তান অঞ্চলের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার পর অগ্নিকাণ্ডের ঘটনায় বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। হামলার পর উত্তর ইরাকের কুর্দি অঞ্চলের ৭০ শতাংশের বেশি এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

ড্রোন হামলায় গ্যাসক্ষেত্রটির উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় আঞ্চলিক বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের প্রভাব পড়েছে।