সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

চিকিৎসায় বিদেশে ডলার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ৫:৪১ অপরাহ্ন
চিকিৎসায় বিদেশে ডলার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

চিকিৎসার জন্য বিদেশে ডলার খরচের সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে চিকিৎসার প্রয়োজনে একজন বাংলাদেশি বছরে সর্বোচ্চ ৩০ হাজার ডলার বিদেশে নিতে পারবেন। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার।

সোমবার (৯ নভেম্বর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সিদ্ধান্তের ফলে চিকিৎসার জন্য বিদেশে ১৫ হাজার ডলারের বেশি খরচ করতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা থাকছে না।

একই সার্কুলারে বিদেশে পড়াশোনার খরচ পাঠানোর নিয়মও শিথিল করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার ব্যয় মেটাতে বিদেশে ডলার পাঠানোর ক্ষেত্রে এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগবে না।

এ ছাড়া পেশাগত কোর্সের খরচের জন্যও বিদেশে ডলার নিতে পূর্বানুমোদনের প্রয়োজন হবে না। নতুন সিদ্ধান্তের ফলে চিকিৎসা ও শিক্ষা খাতে বিদেশে অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ হবে বলে আশা করা হচ্ছে।