মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে- পরীমনিকে হিরো আলম

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ২:২৯ অপরাহ্ন আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ২:৫৭ অপরাহ্ন
মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে- পরীমনিকে হিরো আলম

আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনায় আলোচনা-সমালোচনা থামছেই না। শোবিজ অঙ্গনসহ বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে চলছে তুমুল বিতর্ক।

এবার এ ঘটনায় নিজের অবস্থান স্পষ্ট করে দুঃখ প্রকাশ করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম। একই সঙ্গে সাংবাদিকদের কাছে পরীমনিকে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) রাতে টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী গরুর হাটে আয়োজিত মাসব্যাপী গ্রামীণ কুটিরশিল্প পণ্য ও উদ্যোক্তা মেলার একটি আয়োজনে মঞ্চে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন হিরো আলম।

গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘আজকে যদি মিডিয়া না থাকত, তাহলে আমি হিরো আলম আপনাদের সামনে আসতে পারতাম না। এই মিডিয়ার কারণেই আজকে আমি হিরো আলম হয়েছি।’

পরীমনির আচরণে হতাশা প্রকাশ করে হিরো আলম আরও বলেন, ‘আমাদের মাঝে যারা সেলিব্রিটি ও মিডিয়াপারসন আছেন, তাদের সবারই গণমাধ্যমকর্মীদের প্রতি সম্মান দেখানো উচিত। প্রথম সারির নায়িকা পরীমনি আপা সাংবাদিক ভাইকে যে গালিগালাজ করেছেন, এটা খুবই দুঃখজনক ও লজ্জাজনক।’

পরীমনিকে অনুরোধ জানিয়ে এই কনটেন্ট ক্রিয়েটর বলেন, ‘আমরা চাই এই বিষয়ের দ্রুত অবসান হোক। পরীমনি আপা, আপনি সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চান। কারণ, যে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, সেই মিডিয়াই আপনাকে জিরোইন বানাতে পারে! তাই আপনার কাছে অনুরোধ, এই ঘটনা নিয়ে দেশজুড়ে যে তোলপাড় চলছে, তার অবসান ঘটান এবং আর কোনো কাদা ছোড়াছুড়ি না করে ক্ষমা চেয়ে বিষয়টি মিটিয়ে নিন।’

উল্লেখ্য, আদালত প্রাঙ্গণে পরীমনি ও সাংবাদিকদের মধ্যকার অনাকাঙ্ক্ষিত ঘটনাটি নিয়ে বর্তমানে বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।