বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ঢাবিতে ককটেল বিস্ফোরণে সম্পৃক্ততায় কর্মচারী সাময়িক বরখাস্ত, ক্যাম্পাসে বাড়ছে নিরাপত্তা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ৭:১৩ পূর্বাহ্ন আপডেট: ১১ নভেম্বর ২০২৬, ৭:৩৭ পূর্বাহ্ন
ঢাবিতে ককটেল বিস্ফোরণে সম্পৃক্ততায় কর্মচারী সাময়িক বরখাস্ত, ক্যাম্পাসে বাড়ছে নিরাপত্তা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত এবং শোকজ করা হয়েছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ পরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং শোকজ করা হয়েছে।’

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক জরুরি সমন্বয় সভার পর ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদারে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক টহল জোরদার করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ছয়টি প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম ও বিএনসিসির সমন্বয়ে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন করা হচ্ছে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।