বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ঢাবির জহুরুল হক হলের গেটে অবিস্ফোরিত ককটেল উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ৯:০৭ পূর্বাহ্ন
ঢাবির জহুরুল হক হলের গেটে অবিস্ফোরিত ককটেল উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পলাশী সংলগ্ন ২ নম্বর গেটে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে কে বা কারা ককটেলটি সেখানে রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সড়ে ১১টার পর কয়েকজন শিক্ষার্থীর নজরে আসে বস্তুটি। পরে তারা বিষয়টি তাৎক্ষণিকভাবে হল প্রশাসনকে অবহিত করেন। পরে, খবর পেয়ে শাহবাগ থানা-পুলিশ ও বোম ডিসপোজাল ইউনিট এসে সেটি উদ্ধার করে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল প্রাং রতনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে, তাকে পাওয়া যায়নি।