বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বসছে গানের আসর

অনলাইন ডেস্ক — ঢাকা
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ৯:২৯ পূর্বাহ্ন আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ৯:৫৪ পূর্বাহ্ন
উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বসছে গানের আসর

বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে ঢাকায় আয়োজন করা হয়েছে বিশেষ সংগীতসন্ধ্যা। তাঁর অভিনীত চলচ্চিত্রের জনপ্রিয় গান নিয়ে আগামী ৩ ডিসেম্বর বসবে এ আয়োজন।

‘মহানায়ক উত্তম কুমারের কণ্ঠসংগীত’ শিরোনামের অনুষ্ঠানটি আয়োজন করছে সাংস্কৃতিক সংগঠন জলতরঙ্গ। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান মিলনায়তনে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে এই সংগীতসন্ধ্যা।

অনুষ্ঠানে উত্তম কুমারের অভিনীত চলচ্চিত্রে ব্যবহৃত জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন শিল্পীরা। বিশেষ গুরুত্ব পাবে হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মান্না দে, মানবেন্দ্র মুখোপাধ্যায় ও কিশোর কুমারের কণ্ঠে জনপ্রিয় হওয়া গানগুলো।

আয়োজকদের প্রত্যাশা, এই সংগীতসন্ধ্যার মধ্য দিয়ে মহানায়ক উত্তম কুমারকে স্মরণের পাশাপাশি বাংলা চলচ্চিত্র ও সংগীতের স্বর্ণযুগের স্মৃতিও ফিরে পাবেন দর্শক-শ্রোতারা।