রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বেনাপোল পুলিশের অভিযানে আওয়ামী-লীগের চার সমর্থক আটক

অনলাইন ডেস্ক — যশোর
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ৩:৩৫ অপরাহ্ন
বেনাপোল পুলিশের অভিযানে আওয়ামী-লীগের চার সমর্থক আটক

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৩ সমর্থকসহ চারজনকে আটক করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, তাঁদের মধ্যে তিনজন পুরোনো মামলায় সন্দেহভাজন এবং একজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। আটক ব্যক্তিরা হলেন বেনাপোল পোর্ট থানা এলাকার মৃত আকবর বিশ্বাসের ছেলে হায়দার (৪৫), মৃত মানিক বিশ্বাসের ছেলে মোজাম্মেল (৫৫), মৃত খলিলুর রহমানের ছেলে মুনসুর আলী (৩৬) এবং সেলিম মোড়লের ছেলে জুয়েল রানা।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বেনাপোল পোর্ট থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুরোনো মামলার তদন্তে সন্দেহভাজন তিনজন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজনকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি তিতুমীর খান জানান, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁদের পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।