রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ডিসেম্বরেই আওয়ামী লীগের চূড়ান্ত পতন: রাশেদ প্রধান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ৪:১০ অপরাহ্ন
ডিসেম্বরেই আওয়ামী লীগের চূড়ান্ত পতন: রাশেদ প্রধান

ডিসেম্বর মাসে আওয়ামী লীগের চূড়ান্ত পতন ঘটানোর পর আগামী জানুয়ারিতে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।

তিনি বলেন, আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ আস্ফালন শুরু করেছে। দিল্লিতে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশবিরোধী ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় জাগপার কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় সম্মেলন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান জানান, আগামী ২ জানুয়ারি জাগপার জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের আগে আওয়ামী লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মত ও পথের ভিন্নতা থাকলেও আওয়ামী লীগের বিষয়ে সবাই একমত। জাতীয় ঐক্যের মাধ্যমে আওয়ামী লীগ ও ভারতীয় ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।

প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, ভিপি মুজিবুর রহমানসহ দলের অন্যান্য নেতারা।