রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বিএনপি কার্যালয়ে ককটেল হামলা ও ভাঙচুরের মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক — ধুনট, বগুড়া
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
বিএনপি কার্যালয়ে ককটেল হামলা ও ভাঙচুরের মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার ধুনটে বিএনপির কর্মীসভায় ককটেল বিস্ফোরণ, দলীয় কার্যালয়ে ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের ঘটনায় করা মামলায় গোলজার হোসেন (৫৫) নামে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবকলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে তাকে বগুড়ার আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার গোলজার হোসেন ধুনট উপজেলার গোয়ালভাগ গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি মথুরাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে কর্মীসভা চলছিল। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কার্যালয়ে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কার্যালয়ে ভাঙচুর করেন এবং বিএনপির নেতাকর্মীদের মারধর করেন। এতে কয়েকজন আহত হন।

এ সময় কার্যালয়ের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি ধুনট থানায় মামলা করেন উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭৮ জন নেতাকর্মীকে আসামি করা হয়। ওই মামলায় গোলজার হোসেনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।