নাটোরের বনপাড়ায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

নাটোরের বনপাড়া-পাবনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় আব্দুর রশিদ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার সকাল ৯টার দিকে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ বনপাড়া পৌরসভার মৃধাপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনা থেকে ছেড়ে আসা একটি ট্রাক মহাসড়ক দিয়ে যাওয়ার সময় আব্দুর রশিদকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম।
উল্লেখ্য, গত ২০ অক্টোবর একই স্থানে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হন। এক মাসের ব্যবধানে আবারও প্রাণহানির ঘটনায় মহাসড়কটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

