এসিআই গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

পদের নাম : অফিসার, সার্ভে। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস। পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
তবে অনভিজ্ঞরাও আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীর বয়সসীমা ২৪-২৮ বছরের মধ্যে হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এছাড়াও যোগাযোগ দক্ষতা থাকতে হবে। ইন্টারপারসোনাল স্কিল থাকতে হবে।
বিভিন্ন জায়গায় ভ্রমণে আগ্রহী হতে হবে। সাক্ষাৎকার গ্রহণে দক্ষ হতে হবে। রিপোর্ট রাইটিং ও বিশ্লেষণ করার সক্ষমতা থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর দেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুাসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ : ১৪ আগস্ট, ২০২২
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

