বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

হরমুজে সুপার ট্যাংকার ও তরলীকৃত গ্যাসবাহী জাহাজে ভয়াবহ বিস্ফোরণ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
হরমুজে সুপার ট্যাংকার ও তরলীকৃত গ্যাসবাহী জাহাজে ভয়াবহ বিস্ফোরণ

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি)নৌবাহিনীর জনসংযোগ বিভাগ হরমুজ প্রণালিতে নিষেধাজ্ঞা অমান্যকারী একটি সুপার ট্যাংকার ও একটি তরলীকৃত গ্যাসবাহী জাহাজে ভয়াবহ বিস্ফোরণের খবর জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবি-এর বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, মঙ্গলবার হরমুজ প্রণালিতে সমুদ্র-মাইনে আঘাতের ফলে নিষেধাজ্ঞা অমান্যকারী দুটি জাহাজে বিস্ফোরণ ঘটে এবং ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়। জাহাজ দুটির একটি ছিল সুপার ট্যাংকার, যাতে ২০ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল ছিল। অন্যটি ছিল তরলীকৃত গ্যাসবাহী জাহাজ।

জাহাজ দুটিকে বিপুলসংখ্যক মার্কিন যুদ্ধবিমান ও আকাশযান দিয়ে আকাশপথে সুরক্ষা দেওয়া হচ্ছিল। কিন্তু হরমুজ প্রণালির পানিতে থাকা সমুদ্র-মাইন সম্পর্কে তারা অবগত ছিল না। ফলে প্রচণ্ড বিস্ফোরণের পর জাহাজ দুটিতে আগুন ধরে যায় এবং সেগুলো চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয়।

নিষেধাজ্ঞা অমান্যকারী সুপার ট্যাংকারটি হরমুজ প্রণালির পশ্চিম অংশে এবং তরলীকৃত গ্যাসবাহী জাহাজটি প্রণালির দক্ষিণ দিকের নিষিদ্ধ পথে মাইনের আঘাতে দুর্ঘটনার শিকার হয়।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালিতে সাম্প্রতিক দিনগুলোর অগ্নিশিখা মার্কিন কর্মকর্তাদের মিথ্যা আশ্বাসে ভরসা করা নৌপরিবহন কোম্পানিগুলোর সিদ্ধান্তেরই পরিণতি। হরমুজ প্রণালির দক্ষিণ দিকের নিষিদ্ধ পথে চলাচলকারী জাহাজগুলো মাইনের লৌহকঠিন ও অগ্নিময় প্রাচীরের মুখোমুখি হবে। সিদ্ধান্ত আপনাদের।

এদিকে, ইরানের ইসলামি প্রজাতন্ত্রের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানিয়েছে, ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হরমুজ প্রণালির আকাশে একটি ‘লুকাস’ ড্রোনকে শনাক্ত করে আঘাত হানা হয়েছে এবং ধ্বংস করা হয়েছে। এ অভিযান ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের নিয়ন্ত্রণে পরিচালিত হয়।

সূত্র- পার্সটুডে