পটুয়াখালীতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানের বাড়িতে আগুন

পটুয়াখালীর সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহনের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে শিয়ালী এলাকায় তার বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বাড়ির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং অগ্নিসংযোগের পেছনে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

