শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ

অনলাইন ডেস্ক — গোপালগঞ্জ
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ৩:১৮ অপরাহ্ন আপডেট: ২০ নভেম্বর ২০২৬, ৩:৪২ অপরাহ্ন
গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. আবুল কালাম শেখ।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে আবুল কালাম শেখ বলেন, এক বছর আগে কোটালীপাড়া উপজেলা জামায়াতের পক্ষ থেকে তাঁকে অলিখিতভাবে কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে তিন মাস আগে তিনি দায়িত্বশীলদের জানিয়ে দিয়েছিলেন, এ দায়িত্ব পালন করতে তিনি অপারগ এবং পদত্যাগ করেছেন।

তিনি বলেন, বিষয়টি এলাকার সাধারণ মানুষ না জানায় গণমাধ্যমের মাধ্যমে তা জানাচ্ছেন। আজ থেকে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী কান্দি ইউনিয়ন সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন।

আবুল কালাম শেখ আরও বলেন, তাঁর ওপর কোনো চাপ বা ভয়ভীতি নেই। তিনি নিজে থেকেই পদত্যাগ করেছেন। এ দায়িত্বে থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। তাই নিজ সিদ্ধান্তেই সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।