শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

যশোরে টানা ৩২ ঘন্টার বৃষ্টিতে কৃষকের স্বপ্ন পানির নিচে

অনলাইন ডেস্ক — যশোর
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ৯:২১ পূর্বাহ্ন
যশোরে টানা ৩২ ঘন্টার বৃষ্টিতে কৃষকের স্বপ্ন পানির নিচে

ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা ৩২ ঘন্টার বৃষ্টিতে যশোরের শার্শার কৃষিতে খাতে দেখা দিয়েছে শঙ্কা। এ বৃষ্টিতে উপজেলার মাঠে প্রান্তরে পানি জমেছে । এতে পাকা আমন ধান, রবি শষ্য ও শীতকালীন সবজির খেত ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিশেষ করে আমন ধান ঘরে তুলতে না পারায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। অধিকাংশ মাঠে পানি জমে ধানের জমি গেছে তলিয়ে।

আজ শনিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৃহস্পতিবার ভোরবেলা থেকে শুরু হওয়া বৃষ্টিতে নিচু জমি গুলোতে জমেছে পানি। কোথাও কোথাও ধান, রবি শষ্য ও সবজির খেত পানিতে তলিয়ে গেছে।

এদিকে শীতকালীন সবজির খেত নিয়েও উদ্বেগ বাড়ছে। ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, শিম, মুলা, টমেটো ও বেগুনসহ বিভিন্ন সবজির জমিতে পানি জমে থাকায় গাছের গোড়া পচে যাওয়া এবং ফলন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টি আরো হলে কৃষকদের লোকসানের পরিমাণ আরও বাড়তে পারে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ৩২ ঘণ্টায় শার্শা উপজেলায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে উপজেলার সব এলাকায় পানি না জমলেও নিম্নাঞ্চলের কিছু জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে মাঠে কেটে রাখা আমন ধান এবং নিচু জমির সবজি ও উচু জমির রবি শষ্যের আবাদ ঝুঁকির মুখে পড়েছে।

উপজেলার দক্ষিন বুরুজ বাগান গ্রামের কৃষক মিন্টু রহমান বলেন, ‘জমির ধান কেটে মাঠে রেখেছি। কিন্তু টানা বৃষ্টিতে সব ধান এখন পানির নিচে। রোদ উঠলেও ক্ষেতের পানি শুকাতে ১৫দিন লাগবে। তাতে ধান পচে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়ে হবে না। এভাবে বৃষ্টি চলতে থাকলে ধান নষ্ট হয়ে বড় ধরনের লোকসানে পড়তে হবে। আবার মাঠে অনেক কৃষকের পাকা ধান এখনো কাটার অপেক্ষায় রয়েছে।

নাভারণ এলাকার কৃষক আমির হোসেন বলেন, ‘দুই বিঘা জমিতে বাঁধাকপি এবং সাড়ে তিন বিঘা জমিতে ধান চাষ করেছি। বৃষ্টিতে জমিতে পানি জমেছে। এভাবে পানি জমে থাকলে বাঁধাকপির গাছ নষ্ট হয়ে যেতে পারে। সময়মতো সবজি বিক্রির উপযোগী না হলে বড় ক্ষতির মুখে পড়তে হবে।

এ বিষয়ে শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত আরা খাতুন বলেন, ‘বর্তমানে মাঠে আমন ধান পেকে গেছে। অনেক কৃষক ধান কেটে ঘরে তুলেছেন, আবার অনেকে কেটে মাঠে রেখেছেন। গত ৩২ ঘণ্টার বৃষ্টিতে মাঠে কেটে রাখা ধান ভিজে গেছে। তবে জমিতে ধানের গোড়ায় অতিরিক্ত পানি জমে না থাকলে ধানের তেমন ক্ষতির আশঙ্কা নেই।

অন্যদিকে সবজির গোড়ায় দীর্ঘসময় পানি জমে থাকলে গাছের ক্ষতি হতে পারে। দ্রুত জমি থেকে পানি নিষ্কাশনের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি মাঠপর্যায়ে ফসলের পরিস্থিতির খোঁজখবর রাখা হচ্ছে।