রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অলিভওয়েল তেল জব্দ

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অলিভওয়েল তেল জব্দ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসা বিপুল পরিমাণ অলিভওয়েল তেল জব্দ করা হয়েছে। শনিবার দিবাগত মধ্যে রাতে ভূরুঙ্গামারী- কুড়িগ্রাম মহাসড়কের দেওয়ানের খামার এলাকায় ফুটপেট্রোল পরিচালনা কালে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় অলিভওয়েল তেল জব্দ করা হয়।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে থানা পুলিশের নিয়মিত তল্লাশি অভিযান চলাকালে ভারত থেকে সীমান্ত পথে পাচার করে এনে ঢাকা নিয়ে যাওয়ার সময় ভূরুঙ্গামারী -কুড়িগ্রাম মহাসড়কের দেওয়ানের খামার এলাকায় কুড়িগ্রামগামী একটি ইঞ্জিনচালিত দ্রুতগতির নসিমনকে থামার সংকেত দিলে এটি দুটি সাদা বস্তা ফেলে রেখে পালিয়ে যায়। এই বস্তা গুলো থেকে বিপুল সংখ্যক ভারতীয় অলিভ ওয়েল উদ্ধার করা হয়। এসব অলিভওয়েলের সিজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও ওসি এম আর সাঈদ।

এবিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ জানান, উল্লিখিত চোরাকারবারে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য উদঘাটন ও জব্দকৃত মালামালের সঠিক মালিকানা নির্ধারণ পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জিডিমূলে জব্দকৃত এসব মালামাল উদ্ধারপূর্বক জমা রাখা হয়েছে।

সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন জানান, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে নিয়মিত চেকপোস্ট ও ফুটপেট্রোল পরিচালনা করা হচ্ছে। সন্ত্রাসী কর্মকান্ড, মাদক, জুয়া ও চোরাচালানরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।