রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বল্লমের আঘাতে যুবদল নেতা নিহত

অনলাইন ডেস্ক — কটিয়াদী, কিশোরগঞ্জ
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ৭:১৩ অপরাহ্ন
বল্লমের আঘাতে যুবদল নেতা নিহত

কিশোরগঞ্জের কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধের জেরে বল্লমের আঘাতে সোহেল মিয়া নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। 

শনিবার (২১ নভেম্বর) রাতে উপজেলার করগাঁও ইউনিয়নের বাটরা গাববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহেল মিয়া করগাঁও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক এবং ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি করগাঁও ইউনিয়নের কাটুকদিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তা নিয়ে সোহেল মিয়ার শ্বশুর ও তাঁর ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

এ সময় কালু মিয়া নামে এক ব্যক্তি সোহেল মিয়াকে বল্লম দিয়ে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁর মৃত্যু হয়।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, রাস্তা নিয়ে বিরোধের জেরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।