রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

যুবককে উল্টো ঝুলিয়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবী

অনলাইন ডেস্ক — বান্দরবান
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১:০২ অপরাহ্ন আপডেট: ২৯ নভেম্বর ২০২৬, ১:২১ অপরাহ্ন
যুবককে উল্টো ঝুলিয়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবী

ফোন কলে কাজের কথা বলে যুবককে ডেকে অপহরণের পর ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী অভিযোগ উঠেছে। বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিখোঁজ যুবক মোঃ রিয়াজ উদ্দিন (৩০) ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড পূর্ব হাইদারনাশী এলাকার ছৈয়দ আলমের ছেলে এবং ইউনিয়নের গুলিস্তান বাজারের ওয়ার্কশপ দোকানের মালিক।

নিখোঁজ রিয়াজের বাবা ছৈয়দ আলম জানান, তার ছেলে গুলিস্তান বাজারে একটি ওয়ার্কশপ দোকান পরিচালনা করে। গতরাত ৭টায় কে বা কারা রিয়াজকে মোবাইলে কল দিয়ে কাজের কথা বলে মালুমঘাট নিয়ে যায়। রাতে নিজের মোবাইল থেকে কল দিয়ে পরিবারকে জানায় সে বিপদে আছে। রবিবার সকালে রিয়াজের মোবাইল থেকে ভিডিও কলে তাকে উল্টো করে ঝুলিয়ে রেখে দেখিয়ে, আজ দুপুর ২টার মধ্যে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। তারা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা কামনা করে।

লামার কুমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) জামিল হোসেন বলেন, এখনো নিখোঁজ রিয়াজের পরিবারের পক্ষ থেকে পুলিশকে কিছু জানানো হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জেনেছি। অপহৃতকে উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।