সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মাদক সেবনের অপরাধে ৬ মাসের কারাদণ্ড ১ জন

অনলাইন ডেস্ক — রৌমারী, কুড়িগ্রাম
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন আপডেট: ৩০ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
মাদক সেবনের অপরাধে ৬ মাসের কারাদণ্ড ১ জন

রৌমারী থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় মোঃ সোহাগ মিয়া (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেন রৌমারী থানা পুলিশ।

রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ফায়ারসার্ভিস পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি রৌমারী উপজেলার ফায়ার সার্ভিস পাড়া এলাকার মৃত আবু তালেব এর ছেলে।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে নিজের দোষ স্বীকার করায় এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশ অভিযান চালিয়ে এক পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক সেবনরত অবস্থায় সোহাগ মিয়াকে গ্রেফতার করে।

এ বিষয়ে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির বলেন, মাদক কখনো একজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না; এর ভয়াবহতা ছড়িয়ে পড়ে একটি পরিবার থেকে পুরো সমাজে। তাই মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান যেমন চলবে, তেমনি পরিবার ও সমাজকেও মাদকের বিরুদ্ধে সচেতন ও সোচ্চার হতে হবে।