মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রুপালি পর্দায় ইরফানের সঙ্গে ঝড় তুলবেন দক্ষিণী সুপারস্টার বিক্রম

প্রকাশ: ২৭ আগস্ট ২০২২, ৯:০৯ পূর্বাহ্ন আপডেট: ৫ মে ২০২৬, ৯:০৫ পূর্বাহ্ন
রুপালি পর্দায় ইরফানের সঙ্গে ঝড় তুলবেন দক্ষিণী সুপারস্টার বিক্রম

নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে অভিষেক সিনেমার নাম ঘোষণা করেছেন ইরফান, সঙ্গে সিনেমার ট্রেলারও জুড়ে দিয়েছেন। দক্ষিণ ভারতীয় সুপারস্টার বিক্রমের সঙ্গে ‘কোবরা’ ছবিতে দেখা যাবে সাবেক এই ক্রিকেটারকে, সঙ্গে থাকছেন ‘কেজিএফ’ সিনেমা দিয়ে জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী শ্রীনিধি শেটি।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সিনেমায় ইন্টারপোল এজেন্টের ভূমিকায় দেখা যাবে ইরফানকে। ৩১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কোবরা’, এটি পরিচালনা করেছেন আর. অজয় গানানামুথু।

সিনেমাটির ট্রেলার প্রকাশের পর থেকেই সবমহলের প্রশংসা কুড়াচ্ছে। ভারতীয় দলে ইরফানের সাবেক সতীর্থ সুরেশ রায়নাও মুখিয়ে আছেন তাকে বড়পর্দায় দেখতে, ‘ইরফান পাঠান ভাই, আজ তোমার জন্য আমি খুবই আনন্দিত। কোবরা সিনেমায় তোমাকে অভিনয় করতে দেখলাম। দেখে মনে হচ্ছে, এটা একটা ভরপুর অ্যাকশন সিনেমা। তোমার পাশাপাশি এই সিনেমার প্রত্যেক সদস্যের সাফল্য কামনা করছি। সম্পূর্ণ সিনেমাটা দেখার জন্য আর তর সইতে পারছি না।’