আর্সেনালকে হারিয়ে সিটির পেছনে লিভারপুল

গত সোমবার ক্রিস্টাল প্যালেসের মাঠে পেপ গুয়ার্দিওলার দল গোলশূন্য ড্র করলে তাদের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ পেয়ে যায় লিভারপুল। প্রথমার্ধটা ভালো না করতে না পারলেও দ্বিতীয়ার্ধের নবম মিনিটেই গোল পেয়ে যায় দলটি। মাঝমাঠ থেকে থিয়াগো আলকান্তারার দারুণ পাস ডি-বক্সের বাইরে ধরে ভেতরে ঢুকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ ফরোয়ার্ড জটা।
তার ঠিক আট মিনিট পর দুই দফায় নিজেদের ডি-বক্সে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরমিনো। এই নিয়ে লিগে টানা ৯ ম্যাচ জিতল লিভারপুল।

