বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

দুর্গাপূজায় পূজামণ্ডপে স্থায়ীভাবে থাকবে আনসার, সতর্ক পুলিশ

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২২, ৫:০২ পূর্বাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৫৬ পূর্বাহ্ন
দুর্গাপূজায় পূজামণ্ডপে স্থায়ীভাবে থাকবে আনসার, সতর্ক পুলিশ

তিনি বলেছেন, ঢাকা মহানগরের পূজামণ্ডপে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য আমাদের সবাইকে পূজা চলাকালে পরিশ্রম করতে হবে।

বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে ডিএমপি সদর দপ্তরে আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কমিশনার এ কথা বলেন।

এ বছর পূজামণ্ডপে আনসার সদস্যরা স্থায়ীভাবে থাকবে উল্লেখ করে কমিশনার বলেন, পুলিশকেও পূজা চলাকালে পূজামণ্ডপে অবস্থান করে দায়িত্ব পালন করবে।

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) বিপ্লব বিজয় তালুকদারের সঞ্চালনায় অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফাইন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) সৈয়দ নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, যুগ্ম পুলিশ কমিশনার ও উপ-পুলিশ কমিশনারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।