বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মায়োর্কাকে ৩-০ গোলে হারাল রিয়াল

নিউজ ডেস্ক — ঢাকা
প্রকাশ: ২০ মার্চ ২০২২, ১২:৪৭ অপরাহ্ন আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৫, ৫:২১ পূর্বাহ্ন
মায়োর্কাকে ৩-০ গোলে হারাল রিয়াল

পিএসজির বিপক্ষে ৩-১ গোলের রোমাঞ্চকর জয়ের আত্মবিশ্বাস নিয়েই এদিন মাঠে নেমেছিল তারা। আক্রমণ-পাল্টা আক্রমনের মধ্য দিয়ে প্রথমার্ধের খেলা গোল শুন্য থাকে। দ্বিতীয়ার্ধের দশম মিনিটে গোলের দেখা পায় রিয়াল। মায়োর্কার মিডফিল্ডার ইদ্রিসু বাবা নিজেদের ডি-বক্সের বাইরে ফেদে ভালভেরদের চ্যালেঞ্জে পজেশন হারান। সেই সুযোগে বেনজেমা বল ধরে বাঁ দিকে ভিনিসিউসকে খুঁজে নেন। ফলে বিনা বাধায় মাটি কামরানো শটে গোলরক্ষকের পায়ের ফাঁক গলে দলকে এগিয়ে নেন তিনি।

ম্যাচের ৬৯তম মিনিটে দারুণ সুযোগ মিস করে মার্কা। ৭৭তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। ডি-বক্সে ভিনিসিউস ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় তারা। পাঁচ মিনিট পরই বদলি ডিফেন্ডার মার্সেলোর ক্রসে দারুণ হেডে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন ফরাসি ফরোয়ার্ড।

লা লিগায় টানা চার ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে গোল করেন বেনজেমা। পাঁচ ম্যাচে আট গোল করলেন তিনি। লা লিগায় সর্বোচ্চ ২২ গোল নিয়ে শীর্ষে ৩৪ বছর বয়সী তারকা। চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফরম্যান্সের পর এই দারুণ জয়। আগামী সপ্তাহে ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল।