মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক হলেন কুমিল্লার মহিন

প্রকাশ: ২ ডিসেম্বর ২০২২, ৬:৩০ পূর্বাহ্ন আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৫৫ অপরাহ্ন
কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক হলেন কুমিল্লার মহিন

সম্প্রতি বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে মহিন উদ্দিনের উদ্দেশ্যে বলা হয়, সংগ্রামী শুভেচ্ছা গ্রহণ করবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মানের স্বপ্নদ্রষ্টা দেশরত্ন শেখ হাসিনার রুপকল্প ২০৪১ ও চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে আপনার সপ্রতিভ পদচারণা প্রশংসনীয়। আপনাকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক পদে মনোনীত করা হলো। 

আরও বলা হয়, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে, দেশগড়ার প্রত্যয়ে বিশ্বশান্তির অগ্রদূত দেশরত্ন শেখ হাসিনা'র

আদর্শিক ভ্যানগার্ড হিসেবে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে আপনার সর্বাত্মক অংশগ্রহণ বাংলাদেশ ছাত্রলীগের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।

কেন্দ্রীয় পদ পেয়ে এখন দায়িত্বটা বেড়ে গেল উল্লেখ করে মহিন উদ্দিন বলেন , আমি সকলের কাছে কৃতজ্ঞ। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে সে দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করব। আমৃত্যু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শে কাজ করে যেতে চাই এটাই আমার প্রত্যাশা।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করব। সবার সহযোগিতায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সেতুবন্ধন করে সামনে এগিয়ে যেতে চাই।

উল্লেখ্য, কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে মহিন উদ্দিন'কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।