বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

‘গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়বেটিস’ পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২২, ৮:৫১ পূর্বাহ্ন আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১:৫২ অপরাহ্ন
‘গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়বেটিস’ পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার (৬ ডিসেম্বর) পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত ‘বিশ্ব ডায়াবেটিস কংগ্রেস ২০২২’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ পুরস্কার দেওয়া হয়।

মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত বিশ্ব ডায়াবেটিস কংগ্রেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়বেটিস পুরস্কারে ভূষিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষে পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ পুরস্কার গ্রহণ করেছেন।