বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

অর্ধযুগে সারাবাংলা ডটনেট

প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২২, ১০:০০ পূর্বাহ্ন আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ৮:৪৩ পূর্বাহ্ন
অর্ধযুগে সারাবাংলা ডটনেট

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সারাবাংলার প্রতিষ্ঠাবার্ষিকীর দিন শুরু হয় কেক কাটার মধ্য দিয়ে। এদিন সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (এমপি)।

এসময় তার সঙ্গে ছিলেন গাজী গ্রু‌পের ব্যবস্থাপনা প‌রিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা, ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম আশরিয়া বাপ্পি , সারাবাংলার প্রকাশক বদরুল আলম খান, ব্যবস্থাপনা সম্পাদক রফিকুল্লাহ রোমেলসহ গণমাধ্যম ব্যক্তিত্ব ও সারাবাংলার সর্বস্তরের কর্মীরা।

এদিন অনুষ্ঠিত হচ্ছে প্রতিনিধি সম্মেলনও। সকাল ১০টা থেকে সারাবাংলার কনফারেন্স রুমে শুরু হওয়া এই সম্মেলন চলবে বিকেল ৪টা পর্যন্ত। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সারাবাংলা ডট নেটজুড়ে ছিল বিশিষ্টজনদের লেখা ও নানা আয়োজন।

সঠিক ও বস্তুনিষ্ঠ খবর প্রকাশের পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে শুরু থেকেই পথ চলছে সারাবাংলা। অনুষ্ঠান ও সংবাদ প্রচারের ক্ষেত্রে গোটা বাংলাদেশ যার হৃদয়ে। আবহমান বাংলার কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা এবং অসাম্প্রদায়িক মূল্যবোধ ছড়িয়ে দিতে পোর্টালটি বদ্ধপরিকর।