শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু

সোমবার (৩০ জানুয়ারি) সকাল ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। এর আগে রবিবার দিনগত রাত আড়াইটার দিকে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়।
বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে রবিবার দিনগত রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে সোমবার সকাল ৯টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
তিনি বলেন, মাঝ পথে কোনো ফেরি নোঙর করে রাখতে হয়নি। যানবাহন পারাপারের জন্য এই রুটে ছোট-বড় সাতটি ফেরি রয়েছে।

