বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

খেলতে গিয়ে ৭ দিন ধরে নিখোঁজ শিশু আরিয়ান

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩, ৩:৩৩ পূর্বাহ্ন আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩:২৩ পূর্বাহ্ন
খেলতে গিয়ে ৭ দিন ধরে নিখোঁজ শিশু আরিয়ান

থানার সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, গত সোমবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির পাশে শিশু আরিয়ান খেলাধুলা করছিলো। পরে ছেলেকে না পেয়ে শিশুটির মা-বাবা আশেপাশে ও আতœীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুজি করে না পেয়ে থানায় জিডি করে। ৭দিন ধরে নিখোঁজ আরিয়ানের অসহায় মা-বাবা অনেকটাই বাকরুদ্ধ। স্থানীয় এলাকাবাসীদের তথ্যমতে, শিশুটি সুন্দর হওয়ায় অপহরণ হয়ে থাকতে পারে। নিখোঁজ আরিয়ান এখনোও উদ্ধার না হওয়ায় এলাকায় শিশু ধরা নিয়ে আতঙ্ক বিরাজ করছে।

আরিয়ানের পিতা আরিফ বলেন, আমি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করি। বিকালে বাড়ির পাশ থেকে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। অনেক খুঁজাখুজি করে ছেলেকে না পেয়ে থানায় জিডি করি। আমার সাথে কারো শত্রুতা নেই। দুইজনের প্রতি সন্দেহ আছে। ছেলেকে খুঁজে বের করতে প্রশাসনের কাছে আহ্বান জানান তিনি।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, শিশুটির সন্ধানে পুলিশ কাজ করছে।